মাদকের সঙ্গে সম্পৃক্ত গডফাদার হলেও ছাড় দেয়া হবে না: আইজিপি

Date:

বদরুল আমীন, ময়মনসিংহঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) বিপিএম (বার) ড.মোহাম্মদ জাবেদ পটোয়ারী বলেছেন-মাদক ব্যবসায়ী ও মাদকের গডফাদাররা যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসে তাহলে পরিস্থিতি ও পরিণতি আরো ভয়ঙ্কর হবে।

মাদক ব্যবসায়ীরা সহজেই স্বাভাবিক জীবনে না ফিরলে আমাদের কঠোরতম যে ব্যবস্থা রয়েছে আমরা সেই ব্যবস্থাই নিবো। তবুও বাংলার বুক থেকে মাদক নির্মুল করেই যাবো। তিনি পুলিশকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহবান জানান।

তিনি বলেন-মাদক নির্মুল যুদ্ধে যতদিন পর্যন্ত আমরা জয়ী না হবো ততদিন পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহে পুলিশ অফিসার্স মেস-১’র জেলা পুলিশের ৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় কক্সবাজারের মতো অন্য কয়েকটি জেলাতেও মাদকের গডফাদাররা স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন বলে মন্তব্য করে আইজিপি বলেন- মাদক ব্যবসায়ী বা গডফাদাররা অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন।

তিনি বলেন-আমরা পরবর্তীতে আরো কয়েকটি জেলায় আত্মসমর্পণ অনুষ্ঠান করবো। মাদক ব্যবসায়ীদের উদ্দ্যেশে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন-আমরা বার্তা দিতে চাই, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা গডফাদারই হলেও কোন ধরণের ছাড় দেয়া হবে না। সরকার আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনাদের দেয়া হচ্ছে।

এই সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদেরকে সেই সুযোগ দেয়ার কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, মাদক কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য আমরা কক্সবাজার গিয়েছিলাম।
সেখানে ১০২ জনের মতো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি সেখানে ছিলাম। আমরা সেখানেও আহবান জানিয়েছি, প্রধানমন্ত্রীও বলেছেন, কেউ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চাইলে তাদেরকে আমরা সেই সুযোগ দিয়েছি।

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুন্য সহিষ্ণুতা নীতির (জিরো টলারেন্স) অবস্থান জানিয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গত এক বছর উপরে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

মাদকের পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানও চলছে জানিয়ে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী কার্যক্রম চলছে।

এই অভিযান থেমে নেই। এই ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা বাংলাদেশকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন এখন বাস্থবায়নের পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান