বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আশরাফ হোসেন মনোনয়ন পত্র জমা দিলেন

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফ হোসেন।

সোমবার (৪ মার্চ) তিনটার দিকে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে রিটানিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় সাথে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, আইন বিষয়ক সম্পাদক এড, তাজুল ইসলাম খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান আকন্দ, জেলা যুবলীগের আহবায়ক এড, আজাহারুল ইসলাম আজাহার, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শামছুল আলম।

এছাড়াও সাথে ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মি।

এর আগে ময়মনসিংহ সদর উপজেলার নেতা-কর্মী ও ইউনিয়ন চেয়ারম্যানরা মনোনয়ন জমাদানের পূর্বে বিশাল শোডাউন নিয়ে সদর উপজেলা পরিষদের গেটে আসে। পরে সীমিত সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, আমি ময়মনসিংহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। উপজেলার সাধারন জনগন ও ভোটারদের মাঝে আমার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে। ভাইস চেয়ারম্যান থাকাকালীন উপজেলায় অনেক উন্নয়নমূলক কাজ করেছিলাম এবং উপজেলার জনগন আমার কাজের অনেক প্রশংসা করেছিল।

স্বাভাবিক ভাবে আমি পূর্বের উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ কাজে ব্যাস্ত থাকায় আসতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান