উৎপল মহন্তঃ বকশীগঞ্জ উপজেলার মেরুরচর দারুল উলুম নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসায় ব্যাতিক্রমী নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে ফুল দিয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। এরপর বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে মাদ্রসারা শিশু শিক্ষার্থীরা।
এতে প্রাথমিক পর্যায়ে উপজেলায় ২য় স্থান অধিকার করে মাদ্রাসাটি। পরে মাদ্রাসা চত্বরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতা,ক্রীড়া প্রতিযোগীতা,ইসলামিক গজল পরিবেশন,হাম ও নাথ এবং রাতে ইসলামিক আলোচনা সভা ও শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন সায়েখে বালিয়া’র খলিফা আলহাজ্ব মাওলানা পীরে কামেল জিল্লুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মুফতি মনিরুল ইসলাম, ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন,চট্রগ্রাম তালিমূল কোরআন বোর্ড জামালপুর শাখার জিম্মাদার মাওলানা মো.সেলিম হোসেন,জামালপুর ডাকপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন সিরাজি,জামালপুর এক গম্বুজ জামে মসজিদের খতিব মাওলানা দেয়ান আকন্দ জামালী, মাওলানা দেলোয়ার হোসেন,বকশীগঞ্জ মার্কাজ মসজিদের খতিব মুফতি মোহাম্দ আলী, মফিজল হক সওদাগর কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব জাকির হোসাইন,রবিয়ারচর আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম আনিছুর রহমান ও কোহিনুর মাদ্রাসার সুপার মাওলানা সাফিউল আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেরুরচর দারুল উলুম নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসায় মুহতামিত মাওলানা মুফতি মো হামিদুল ইসলাম।

