উৎপল মহন্তঃ বকশীগঞ্জ উপজেলার টুপকারচর কাঠাঁলতলী দাখিল মাদ্রাসায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। স্বাধীনতা দিবসে প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ।
পুরস্কার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার সোলায়মান হোসেন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন,নুর ইসলাম,খলিলুর রহমান, নুরুল ইসলাম, আবদুল মোতালেব,জহুরুল হক,জাহিদ,দৌলত হোসেন, আলহাজ্ব আবদুস ছামাদ, মেজাজুল হক, এনামুল হক,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন ও সাংবাদিক মাসুদ উল হাসান।
অনুষ্ঠানটির পরিচালনা করেন সহকারী শিক্ষক ফিরোজ আলম।

