একাত্তর বাংলা রিপোর্ট :
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০ জানুয়ারী শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন একাত্তর বাংলাকে জানান জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করেতে সচ্ছতার সাথে কোতোয়ালি মডেল থানা পুলিশ দায়িত্ব পালন করে আসছে । এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ১৬ জন আসামী গ্রেফতার করা হয়।
আর পড়ুন 👉 পার্লার খুলেছেন অপু, কসমেটিকস ব্যবসায় নামলেন শাকিব
এসব গ্রেফতার অভিযানে এস আই রুবেল মিয়া, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পুরোহিত পাড়া এলাকা থেকে মাদক মামলার আসামী সোহেল হাসান ওরফে ধইন্যাকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
এস আই আজগর আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গরীর ইসলামী একাডেমী রোড মাদক মামলার আসামী কবির ও তুহিন মিয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এস আই আল মামুন, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম মোড় সংলগ্ন রয়েল মিডিয়া কলেজের সামনে থেকে মাদক মামলার আসামী মেহেদী হাসান, মশিউর রহমান, আইন উদ্দিনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এস আই ফারুক আহম্মেদ, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী নাজমুল হক, মোঃ মিলনকে গ্রেফতার করেন।
এস আই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী শান্ত, এস আই রুবেল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ময়নার মোড় এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোকসেদ, মোঃ আল আমিন, মোঃ আল আমিনকে গ্রেফতার করেন।
এছাড়া এস আই শুভ্র সাহা, এ এস আই মাহফুজুর রহমান, আবুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন সহ পরোয়ানাভুক্ত আরো দুইজন মোট চারজন আসামীকে গ্রেফতার করেন।
সাজাপ্রাপ্তরা হলো, মোঃ মাহবুবুল আলম ও শামীমা আক্তার। এছাড়া পরোয়ানাভুক্তরা হলো, হারুন অর রশিদ ও হারুন অর রশিদ। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে । অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক( তদন্ত) আনোয়ার হোসেন।

