একাত্তর বাংলা নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইলামের নির্দেশে ডিবি পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ৩ মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, ৬ জানুয়ারি বেলা ৫টা ২০ মিনিটের সময় এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ফোর্স তারাকান্দা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বালিয়াগামী রাস্তার পশ্চিম পাশে জনৈক আমিনুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফুল আলম বেগ @ সুমন বেগ (২৪) ও জাহাঙ্গীর আলম বেগ রাজু (২১) কে গ্রেফতার করেন।
অপরদিকে, একইদিনে রাত ৯ টার সময় এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রঘুরামপুর টানপাড়াস্থ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুল আলম বেগ @ সুমন বেগ, জাহাঙ্গীর আলম বেগ রাজু ও মোঃ আজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

