খালেদা জিয়ার বিদেশ যাত্রার মঙ্গল কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

Date:

একাত্তর বাংলা নিউজঃ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার মঙ্গল কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। এ সময় দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থণা করেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ দৃষ্টান্ত। তিনি নিজের জীবনের চেয়েও দেশ ও জনগণকে ভালোবাসেন। তাঁর এই ত্যাগের কারণেই আজ তিনি বিশ্বব্যাপী শংসিত। ইনশাআল্লাহ আগামীদিনে তিনি বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে দেশ ও জনগণের নেতৃত্ব দিবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওয়াহাব আকন্দ আরও বলেন, যারা জুলুম করেছে তারা এখন লাঞ্চিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।

দোয়া মাহফিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কায়কোবাদ মামুন, বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান