একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ১৩ অপরাধী।
জানা যায়, এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া মামলার আসামী মাসুদ করিম (৫৫), মুর্তুজা রেজা (৬৭), অরুন খান (৪৫), মোঃ মোজাম্মেল (৫৫), মোঃ মফিজুর রহমান (৫২), রুহুল আমিন (৫২), মোফাজ্জল হোসেন (৬০), মোঃ কায়কোবাদ হোসেন (৪৯), রতন মন্ডল (৩২) কে ভাবখালী কাচারী বাজার নদীর ঘাটের দক্ষিন পাশে ফাঁকা জায়গায় থেকে জুয়া খেলায় ব্যবহৃত সামগ্রী ও ২টি সাদা রং এর প্রাইভেটকার, ১টি জিপ গাড়ী এবং নগদ ১৩১৮০ টাকাসহ গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোশারফ হোসেন (২৬) কে আকুয়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ জনি মিয়া (২৬) কে ২৭ পিস ইনজেকশন ও ৩ গ্রাম হেরোইনসহ আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেন, এএসআই আহসান হাবিব ফকির সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ এনামুল হক (২৩) কে আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই রাকিবুল ইসলাম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লায়ন (৩৫) কে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা গ্রেফতার করের। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

