একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৪ অপরাধী।
জানা যায়, এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন ঘুন্টি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস (৩০) কে ৫০ পিস টেপেন্ডাসহ গ্রেফতার করেন, এসআই কুমোদ লাল দাস সঙ্গীয় ফোর্স অত্র থানাধীন খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতা চেষ্টাকালে মোঃ শুরুর আলী (২৭) কে ২টি চাকুসহ গ্রেফতার করেন।
এছাড়া এসআই মতিউর রহমান, এসআই কুমোদ লাল দাস অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আছমা বেগম ও নবী হোসেন (৩৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

