সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধ পথে আসা ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারসহ গ্রেফতার ২ চোরাচালানকারবারী।
ডিবি পুলিশ জানায়, ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসআই মোঃ আশরাফুল আলম সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রঘুরামপুরস্থ ময়মনসিংহ নেত্রকোণা মহাসড়কের পাশে জনৈক নাজমুলের ওয়ার্কশপ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক-আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনিসহ মোঃ সেলিম মিয়া (২২) ও মোঃ ইজাজুল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। চিনি বোঝাইকৃত পিক-আপটিও আটক করে ডিবি পুলিশ।
ডিবির ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত চোরাচালানকারবারী মোঃ সেলিম মিয়া ও মোঃ ইজাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ পথে ভারতীয় চিনি নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া এর সাথে জড়িত অন্যান্য পলাতক চোরাচালানকারবারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

