একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দ্রুত বিচার মামলার আসামী নুর মোহাম্মদ ওরফে শান্ত (২৪), আরিফ (২৩), জহিরুল (২৪) কে একটি বার্মিজ ফোল্ডিং চাকুসহ গ্রেফতার করেন, র্যাব-১৪ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ সিরাজুল ইসলাম (৩০) কে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এসআই সোহেল রানা সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী আফজাল হোসেন (২৪) কে গ্রেফতার করেন, এসআই আসাদুজ্জামান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোশারফ হোসেন (৪২), আরিফ (৩৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

