একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই ওমর ফারুক রাজু সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার আসামী হাসান (১৯) কে গ্রেফতার করেন, এসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ রনি (৩৯) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই জাহিদুল হাসান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানায় হৃদয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

