একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সুরুজ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব জানায়, গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন ১২নং আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারের সুরুজ মিয়া (৩৫) কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ খোকন মিয়া (৪৬) ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ-১৬/০৯/২৪খ্রি. ধারা-৩৪১/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজু হওয়ার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।
এরই প্রেক্ষিতে, ২৩ অক্টোবর অনুমান সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুরুজ মিয়া (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর অত্র মামলার এফআইআরভুক্ত ২নং আসামী মোঃ শাহজাহান (৩৮) কে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

