একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি স্কুল ব্যাগসহ গ্রেফতার করেন ১ অবৈধ অস্ত্রধারী এবং ৩০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় ২ মাদক ব্যবসায়ী।
ময়মনসিংহের পুলিশ সুপার এর সার্বিক তত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় ৬ জুলাই রাত ৯টা ১০ ঘটিকায় গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।
এসময় গলগন্ডাস্থ জনৈক মোঃ ছানোয়ার হোসেন এর টিনশেড বিল্ডিং ঘরের ভিতর থেকে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি স্কুল ব্যাগসহ অবৈধ অস্ত্রধারী সজিব মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত সজিব মিয়া জনৈক মোঃ ছানোয়ার হোসেন এর টিনশেড বিল্ডিং ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একইদিনে ৮ ঘটিকায় অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স মুক্তাগাছা থানাধীন পয়ারকান্দিস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাউন্ডারীর পিছনে উত্তর পাশে কোনা থেকে ৩০০ পিস ট্যাপন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মোরশেদ আলম (২৮) ও মোঃ আল আমিন (২০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

