একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অন্তর্গত ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন এর নেতৃত্বে তার টিম পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চোর ও ছিনতাইকারীসহ ৩ জনকে গ্রেফতার করেন।
জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এর দিকনির্দেশনায় ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন এর নেতৃত্বে ফাঁড়ির টিম ৬ জুলাই এবং ৭ জুলাই নগরীর কৃষ্টপুর এবং পুরাতন মেডিকেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হৃদয় (২১), জয় (২০), শহীদ (৩৪)।

