একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২১ জুন (শনিবার) ভোর ৪ ঘটিকায় এসআই রাজীব তালুকদার এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে নগরীর বাঘমারা ও মাসকান্দা এলাকা থেকে চাঁদাবাজ রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০) ও হৃদয় ওরফে সাকিব (২৮) কে গ্রেফতার করেন।
রাজিব ও হৃদয়সহ কয়েকজন চাঁদাবাজ দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ নগরীর সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজী করে আসছিল। এতে নগরীতে বিশৃঙ্খলা দেখা দেয়। ডিবির ওসি মহিদুল ইসলাম এর কাছে ভুক্তভোগীদের অভিযোগ আসিলে, তিনি দ্রুত তার চৌকস টিমকে নির্দেশ দেন নগরীর চাঁদাবাজদের ধরতে। ওসির নির্দেশ পেয়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ২ জন চাঁদাবাজকে ধরতে সক্ষম হন।
ডিবি পুলিশ জানায়, চাঁদাবাজীর সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

