মোঃ ফরহাদ আলী (চীফ রিপোর্টার):-
ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ে ভোটকেন্দ্রের পাশের একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে এটি নাশকতা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটকদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

