মোঃ ফরহাদ আলী(চীফ রিপোর্টার):-
ময়মনসিংহে প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর নওমহল গরু খোয়ারের মোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভালেও প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, মশাল মিছিল নিয়ে ককটেল ফাটিয়ে কয়েকজন যুবক এসে প্রাইভেট কারটিতে আগুন দেয়।

