কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলারা বেগম আছমা এম.পি।
এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসদ উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, গুরুদয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম মজুমদার ও নেজারত ডেপুটি কালেক্টর শামীম ইয়াছমিন।

