শ্রীবরদী, প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি স্বীকৃতি পাওয়ায় শ্রীবরদীতে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, মেয়র আবু সাইদ, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার
মোশাররফ হোসেন সাগর, প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রকিবুল হাসান, মৎস্য অফিসার মো. এমদাদুল হক, পল্লী উন্নয়ন অফিসার মো. এনামুল হক, উপজেলা মেডিকেল অফিসার মির্জা মাশরুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, এসডিএফ ১নং ও ২নং ক্লাস্টারের কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও নাজিম আহমেদ খান, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী শেখ শফিউল ইসলাম, উপজেলার সকল দপ্তর ও দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, এসডিএফ এর ১ ও ২নং ক্লাস্টারের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে শ্রীবরদী সরকারি কলেজের প্রন্সিপাল প্রফেসর হিমাংশু কুমার পাল এর নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করে।

