কিশোরগঞ্জ প্রতিনিধি: এক হাজার ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪(সিপিসি- ২) নিকলী থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত নূরুল ইসলামের পুত্র মোঃ আল মমিন (২৪) ও একই গ্রামের শামছুল ইসলামের পুত্র মিজানুর রহমানকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে এক হাজার ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক লেফট্যানেন্ট এম. শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

