একাত্তর বাংলাঃ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৪ মার্চ) ভোরে গোমস্তাপুর উপজেলার নিমতলা মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জানায়, ওই এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে একটি পণ্য বোঝাই ট্রলিতে তল্লাশি চালিয়ে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মসিদুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে।
এর আগে গত ২১ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক হয় সে। পরে জামিনে বের হয়ে আবারো জড়ায় মাদক বেচাকেনায়।

