একাত্তর বাংলাঃ ঝালকাঠিতে পিকনিকের মাইক বাজাতে বাধা দেয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ মার্চ) রাতে নলছিটি উপজেলার মেরহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার (১ মার্চ) রাতে পিকনিকের মাইক বাজাতে বাধা দেয়ায় স্থানীয় আব্দুল জলিল হাওলাদারকে পিটিয়ে আহত করা হয়।
পরে বরিশাল মেডিকেলে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নিহতের ছেলে জিহাদ হাওলাদার বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে মোমিন খান বাপ্পীসহ ৪ জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা করেন।
পরে বাপ্পীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

