রাশেদ সরকারঃ ব্যবসায়িক বিশ্বটি শক্ত এবং প্রতিযোগিতামূলক। ব্যবসায়িক সফলতা অর্জনের জন্য তারুণ্য উদ্যমী, অসীম মেধা, মনন, দক্ষতা, অভিজ্ঞতা, সততা, শ্রম ও নিষ্ঠা সবই এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানী’র বিদ্যামান ছিল। গ্রাহক এবং সহকর্মীদের সাথে সম্পর্ক ব্যক্তিগত এবং প্রয়োজনীয় কাজগুলি করার জন্য যথেষ্ট জ্ঞানবান। ক্যারিয়ারের গতিপথকে বিকাশ ও বিকশিত করতে দক্ষ এবং দীর্ঘ সময়ের জন্য কম সময় লাগাতে যথেষ্ট অধ্যবসায় করার দক্ষতার গুনাবলীর শর্তে আমেরিকা হতে প্রকাশিত বিজনেস আমেরিকা ম্যাগাজিন-“ইনফ্লুয়েনশিয়াল ইয়ং মিলিয়নয়ার্স ইন বাংলাদেশ” সারাদেশে ১০০ জনের একটি সম্মানজনক তালিকার মাধ্যমে বিশেষ ফিচারে লিপিবদ্ধ করে।
BUSINESS AMERICA MAGAZINE-“THE INFLUENTIAL YOUNG MILLIONAIRES IN BANGLADESH”(বিজনেস আমেরিকা ম্যাগাজিন-“ইনফ্লুয়েনশিয়াল ইয়ং মিলিয়নয়ার্স ইন বাংলাদেশ”) বিশেষ ফিচারে বাংলাদেশের ১০০ জনের মধ্যে আসিফ সিরাজ রব্বানী (ম্যানেজিং ডিরেক্টর, এস আর গ্রুপ)-কে নির্বাচিত ও অন্তর্ভুক্ত করেছে । ব্যবসার ক্ষেত্রে অসাধারণ দূরদর্শী চিন্তা চেতনার মাধ্যমে প্রভাবশালী তরুণ ব্যবসায়ী আসিফ সিরাজ রব্বানী এই বিরল যোগ্যতা অর্জন করেন।
আদর্শবান ত্যাগী, স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ, মেধাবী, দেশপ্রেমিক, জনদরদী, তরুণ্যের অহংকার, সমাজসেবক ও বগুড়া জেলার ৫ আসনের (শেরপুর-ধনুট) বিএনপি’র ভবিষ্যৎ কান্ডারী সংগ্রামী জননেতা আসিফ সিরাজ রব্বানী’র অসাধারন এই সাফল্যে এসআর গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠান, সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি এর আহবায়ক এবং এস আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ অভিনন্দন জানিয়েছেন। তিনি তার সর্বাঙ্গীণ উন্নতি ও মঙ্গল কামনা করেছেন। এছাড়া সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে আগামীতে তাকে আরও সফলতার অনুপ্রেরণা যোগাবে আশাব্যক্ত করেন।

