বিএনপি’র স্বারকলিপি প্রদানে পুলিশের অনুমতি পেল ৫ জন

Date:

কাজী শাহ্ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপি জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে পুলিশের সাথে সমঝোতায় বিএনপি নেতাকর্মীরা স্বারকলিপি প্রদানে ৫জনের অনুমতি পায়।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি পেশ করতে গেলে কার্যালয়ের কিছু সামনে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবীতে লালমনিরহাট জেলা বিএনপি একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি পেশ করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

উত্তেজনা ছড়িয়ে পড়লে উপায়ন্তর না পেয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে সমঝোতা করে স্বারকলিপি প্রদানে ৫ জনের অনুমতি পায়। পরে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ বিএনপি’র ৫জনের একটি প্রদিনিধি দল জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফজলুল হক, জেলা যুবদলের সাধারন এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান