একাত্তর বাংলাঃ ময়মনসিংহে পরকীয়া সম্পর্কের জেরে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ নারীকে আটক করেছে পুলিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও তার স্বজনরা।
স্বজন ও নির্যাতিতার অভিযোগ, শনিবার সকালে গৌরিপুর উপজেলার ইসলামাবাদে গৃহবধূ সেলিনা আক্তারকে প্রতিবেশি টুক্কুনি বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে সেলিনাকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে মাথার চুল কেটে দেয় সে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নির্যাতিতা ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘পালস প্রেশার নরমাল ছিলো, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিলো। যেমন তার বুকের ডানপাশে কামড়ের চিহ্ন ছিলো।
এদিকে, নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশি ওই নারী ও তার মাকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী বলেন, ‘পুলিশ গভীর রাতে খবর পাওয়ার পরে তাদেরকে খবর দিয়েছে। ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করে থানায় খবর দিয়েছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।’
দুই সন্তানের জননী সেলিনার স্বামী সিএনজি অটোরিকশা চালক।

