একাত্তর বাংলাঃ চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার ৩ কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত এ আদেশ দেন। এর আগে গতরাতে অভিযুক্ত তিন জনকে জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিলো আকিতারা নামে ওই ছাত্রী। এ সময় কিছু বখাটে যুবক তাকে যৌন হয়রানির চেষ্টা করে।
মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে আশিক, ভিকু ও বিপ্লবকে আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়।

