একাত্তর বাংলাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ডাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ শেষে ফেরার পথে তাকে আটক করা হয়। কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।

