একাত্তর বাংলাঃ মাদারীপুরে কৃষিকাজের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে খাল খননের কাজ শুরু করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় জলাব্ধতার কারণে প্রায় ১ হাজার বিঘা জমিতে ফসল ফলাতে পারেন না তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি খাল খননের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।
অবশেষে গত শনিবার থেকে স্বেচ্ছাশ্রমে খাল খননের কাজ শুরু করেছেন তারা। এতে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এদিকে খাল খননে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

