স্টাফ রিপোর্টারঃ ২০১৯ ইং জেলা পর্যায়ের খেলা নিয়ম বহিভূর্ত ভাবে অনেকেই অংশগ্রহন করার অভিযোগ করার অভিযোগ পাওয়া গিয়েছে। তবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগনের দাবী ছোটখাটো অনিয়মগুলো ব্যাতীরেখে জাতীয় পর্যায়ে সকল খেলোয়াড়দের অংশগ্রহনের দাবী জানিয়েছে।
জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইউনিসেফ অনুর্ধ্ব ১২-১৪ জাতীয় কিশোরী চ্যাম্পিয়নশীপ ২০১৯ ইং এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় দুবারের অধিক বা ১৪ বছরের অধিক হলে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহন করতে পারবে না।ময়মনসিংহ অঞ্চলের নান্দাইল উপজেলার খেলোয়াড়দের মধ্যে এর কিছু ব্যাতিক্রম লক্ষ্য করা গিয়েছে। যেমন নান্দাইল পাইলট বালিকা উচ্চ-বিদ্যালয়ের ছাত্রী ২০১৮ ইং সাল জেএসসি পরীক্ষায় জনৈক মদিনা খাতুন জন্ম তারিখ:-২৫ মার্চ ২০০২, রুনা আক্তার জন্ম তারিখ:-৭ আগষ্ট ২০০৩,স্বর্ণা আক্তার জন্ম তারিখ:-১ জানুয়ারী ২০০৪, তানজিনা খানম তাসমি জন্ম তারিখ:-১২ ডিসেম্বর ২০০৪, শিখা আক্তার জন্ম তারিখ:-৫ নভেম্বর ২০০৩, শারমিন আক্তার জন্ম তারিখ:-২ নভেম্বর ২০০৪, হালিমা আক্তার জন্ম তারিখ:-২ মার্চ ২০০৩, বাহাদুপুর উচ্চ বিদ্যালয়ের তানজিনা জন্ম তারিখ:-১৩ মার্চ ২০০৪, ঈশ^রগঞ্জের চরণিখলা উচ্চ বিদ্যালয়ের কবিতা বেগম জন্ম তারিখ:-১০ এপ্রিল ২০০৩ ও দিলরুবা আক্তার জন্ম তারিখ:-১ জানুয়ারী ২০০৩। এদের মধ্যে অনেক খেলোয়াড়ই এসএসসি পাশ করেছে। আর বাকিরা জেএসএসসি পাশ করে বিভিন্ন ক্লাশে পড়াশোনা করছে।
অভিযোগ রয়েছে উপজেলার (নান্দাইল) মারুফা আক্তার ও স্বপ্না জাতীয় পর্যায়ে দুবার খেলায় অংশগ্রহন করার পরেও চলতি বছরে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহন করলে সেটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আইন বহিভূর্ত।

