একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ইমামকে হেনস্থা পুলিশের দুঃখ প্রকাশ শিরোনামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বিভ্রান্তিকর ও ধর্মপ্রান মুসুল্লিদের উস্কে দেয়ার সংবাদ এর প্রেক্ষিতে ময়মনসিংহ পুলিশের বক্তব্য হচ্ছে কাচিঝুলি মসজিদে তাবলিক জামাতি ও মসজিদের ঈমাম সাহেবের মাঝে ভুল বোঝাবুঝি নিয়ে সৃষ্ট ঘটনায় পুলিশ শান্তির পক্ষে ও আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযত দায়িত্ব পালন করেন। পরে স্থানীয় মার্কাস মসজিদে পুলিশের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে তা শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়। পুলিশ শুধু শান্তি ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। পুলিশের সাথে কোন গ্রুপের অসৌজন্যমূলক ঘটনা ঘটেনি বা ঘটার কোন কারন ছিল না। এ ঘটনা নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পুলিশকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সংবাদ প্রকাশ করে। তাদের ব্যবহার করা সুত্রের স্পষ্টতা নেই। এ ধরনের মিথ্যা সংবাদ ময়মনসিংহ পুলিশ প্রশাসনকে খাটো করার সামিল। ময়মনসিংহের সচেতন মহল এতে ক্ষোভ প্রকাশ করেছেন।

