চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে আলোচিত যুবলীগ কর্মী সবু হত্যাকারীদের আরেকজন অস্ত্র সহ আটক। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আটককৃত আসামীর কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা ময়মনসিংহের সুদক্ষ ও সপল ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশক্রমে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি’র একটি চৌকস টিম। এ অভিযানে ১৩/০৬/২০১৯ ইং তারিখে দায়েরকৃত অন্যপ্রকার হত্যা মামলা যাহা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৪ এর এজাহারভুক্ত অপর আসামী মোঃ দ্বীন ইসলাম (৩০), পিতা মৃত:-আমির উদ্দিন । গ্রেফতারকৃত আসামীর আবাসস্থল নগরীর আকুয়া মোড়লপাড়া এলাকায়। আসামী এই হত্যা মামলার ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ এর এজাহার নামীয় অপর আসামী বলে নিশ্চিত করেছেন জেলা ডিবির ইনচার্জ।
ডিবির বরাত দিয়ে জানা যায়, গত ১৪/০৬/১৯ ইং তারিখ রাত আনুমানিক ২১.১৫ ঘটিকার সময় আকুয়া আসামীর নিজ বাড়ী হতে এবং এস.আই মোঃ আক্রাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাত প্রায় ২৩.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোলপ্লাজা হতে ০১টি পাইপগান ও ২টি কার্তুজ সহ অস্ত্রধারী দিপন মং (২৩) গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

