বানিজ্য মেলার পার্কিংস্থল দখল নিতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

Date:

একাত্তর বাংলাঃ নগরীর শাহিঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্তর্জাতিক বানিজ্য মেলায় পার্কিংস্থলের দখল নিতে আ’লী-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের দু’জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি মোটরসাইকেল।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলা মাঠের পার্কিং স্থলের দখল নিয়ে সিসিকের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু ও টিলাগড় গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদ আহমদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই কর্মী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় উভয় পক্ষে ভাঙচুরকৃত ৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। সংঘর্ষ চলাকালে গোলাগুলির আওয়াজ শুনতে পেরেছেন বলেও জানান স্থানীয়রা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মেলা মাঠ সংলগ্ন পার্কিংয়ের দখল করে বসার আধিপত্য নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।

তবে, তাৎক্ষনিক আহতদের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ভাঙচুর করা ৩টি মোটরসাইকেল জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত ডিসেম্বরে নগরীর শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এ মেলা শেষ হয়েছে । ফের এক মাসের ব্যবধানে খেলার মাঠে আন্তর্জাতিক বানিজ্য মেলার আয়োজন করেছে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স। কিন্তু খেলার মাঠে মেলা করার বিপক্ষে গিয়ে নগরীর মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ নিয়ে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান