একাত্তর বাংলাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে হিলিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (০৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সভায় কৃষি অফিসার শামীমা নাজনীন, ওসি আনোয়ার হোসেন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্কাস আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

