একাত্তর বাংলাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি জলাশয়ের ইজারার টেন্ডার দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (০৬ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নির্বাহী অফিসারের কার্যালয়ে রাখা টেন্ডার বাক্সে টেন্ডার দেয়া নিয়ে প্রথমে আওয়ামী লীগের দ ‘পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

