মতিন রহমান।। অনুসন্ধানী তথ্যবহুল প্রতিবেদনের জন্য বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের নভেম্বর মাসের সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুদ উল হাসান।
শনিবার(১২ ডিসেম্বর) বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি,দৈনিক ইওেফাকের প্রতিনিধি এম শাহীন আল আমিনের নেতৃত্বে একটি বৈঠকের সকল রিপোর্টারদের প্রতিবেদন পর্যালোচনা করে দৈনিক সমকালের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুদ উল হাসানকে সেরা রিপোর্টার নির্বাচিত করেন।
সবার রিপোর্ট পর্যালোচনা করে ৯ নভেম্বর দৈনিক সমকালে প্রকাশিত তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন ”বকশীগঞ্জে যত্রতত্র বিক্রি পেট্রোল সিলিন্ডার গ্যাস” সেরা রিপোর্ট হিসাবে নির্বাচিত হয়েছে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম শাহীন আলামিন,সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন,সাংবাদিক একেএম নূর আলম নয়ন, সাংবাদিক মাসুূদ উল হাসান,সাংবাদিক মতিন রহমান,সাংবাদিক এম এ সালাম মাহমুদ,সাংবাদিক উৎপল মহন্ত, সাংবাদিক ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস মিয়া,সাংবাদিক আলমাস আলী,সাংবাদিক মোহাম্মদ আসাদ, কথা সাহিত্যিক সুলতানুল আরেফিন আদিত্য,সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল,সাংবাদিক মনিরুজ্জামান মনির,সাংবাদিক রতন, সাংবাদিক আবু রশিদ,সাংবাদিক মোসাব্বিকুর রহমান নয়ন।

