জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ জাহিদুল ইসলাম মন্জু।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ-পরিবারে সৌদি আরবে পবিত্র হজ্বে যাচ্ছেন।উনার অনুউপস্থিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাহিদুল ইসলাম মন্জু ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে।

