রোববার (২৮ মে) সকাল থেকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের আয়োজনে উপজেলার কামালপুর ইউনিয়নের গাড়ো পাহাড়ের দিঘলাকোনা সাধু আন্দে ধর্ম পল্লীর পাশে পিটিশন সাংমার আঙিনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হক। ফ্রি মেডিকেল ক্যাম্পটি বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন,স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম,মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রমজান আলী,হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্বাস আলী,নার্স সঞ্চিতাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

