‘ফাঁকা মাঠে গোল দিয়ে কোনও মজা নেই’

Date:

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ইনস্পেক্টর নটি কে’। এই রোম্যান্টিক কমেডিতে জুটি বেঁধেছেন জিৎ এবং বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া। বাংলাদেশে তো বটেই, ভারতেও বেশ কিছু ছবিতে ইতিমধ্যেই কাজ করেছেন ফারিয়া। সকাল ১০টার বিমানে কলকাতায় আসার আগে ফোনে শেয়ার করলেন ‘ইনস্পেক্টর নটি কে’র জার্নি।

 

ফারিয়া হলেন ‘সামিরা’

‘ইনস্পেক্টর নটি কে’ ছবিতে নুসরত ফারিয়ার চরিত্রের নাম সামিরা। বাবা-মা বাঙালি হলেও সামিরার জন্ম ইতালিতে। পেশায় তিনি এক পুলিশ অফিসার। সামিরার এমন একটা অতীত আছে, যাতে তিনি বাঙালি ছেলেদের একেবারেই পছন্দ করেন না। ‘‘কিন্তু ইন্সপেক্টর নটি যখন ইতালিতে যান, তাঁকে দেখভালের দায়িত্ব পড়ে সামিরার ওপর,’’ বললেন ফারিয়া। তার পর? সেটা জানতে গেলে তো হলে আপনাকে যেতেই হবে।

জিতের সঙ্গে জুটি

ফারিয়া জানালেন, জিতের সঙ্গে এটা তাঁর তৃতীয় ছবি। যত দিন যাচ্ছে জিত্ তো বটেই, গোটা ইউনিটের সঙ্গে আরও ফ্রেন্ডলি, আরও কমর্ফটেবল হচ্ছেন তিনি।

কেমিস্ট্রির মিস্ট্রি

জিতের সঙ্গে ফারিয়াকে এর আগেও বড়পর্দায় দেখেছেন দর্শক। তবে রোম্যান্টিক কমেডি ছবি ‘ইনস্পেক্টর নটি কে’তে এই জুটির অন্য কেমিস্ট্রি দেখবেন দর্শক।

 

বক্সঅফিসে প্রতিদ্বন্দ্বী

আগামীকাল ‘ইনস্পেক্টর নটি কে’র পাশাপাশি আরও দু’টি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। তবে তা নিয়ে একেবারেই টেনশন নেই ফারিয়ার। হাসতে হাসতে বললেন, ‘‘ফাঁকা মাঠে গোল দিয়ে কোনও মজা নেই। যাঁরা কর্মাশিয়াল ছবি দেখতে পছন্দ করেন তাঁদেরও ভাল লাগবে, আবার মাল্টিপ্লেক্স দর্শকদেরও এই ছবি ভাল লাগবে। আমি কনফিডেন্ট। ইটস আ মিক্সচার অব মাস অ্যান্ড ক্লাস।’’

গান শুনে বিচার

ইতিমধ্যেই ছবির চারটি গান মুক্তি পেয়েছে। ফারিয়ার মতে, ‘‘সেই গান মানুষের পছন্দ হয়েছে। আর তা দেখেই বুঝতে পারছি, ছবিটিও দর্শকদের ভাল লাগবে।’’

নেক্সট প্রোজেক্ট

বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথাবার্তা চললেও, ফাইনাল না হওয়ায় এখনই শেয়ার করতে চাইলেন না ফারিয়া। ‘‘আপাতত পড়াশোনায় মন দেব। এলএলবি-র সেকেন্ড ইয়ার চলছে আমার। আর ছবি হলে সে তো আপনাদের জানাবই। খোদা হাফিজ।’’ হেসে ফোন রাখলেন ফারিয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান