লাগাতার ভাল পারফরম্যান্সের সৌজন্যে আইসিসির বিচারে ২০১৭ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহালি। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর এবং রবিচন্দ্রন অশ্বিনের পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান অর্জন করেছেন বিরাট। আইসিসি-এর তরফ থেকে এই সম্মান পাওয়ার পরই বিরাটকে টুইট করে শুভেচ্ছা জানালেন তাঁর আদর্শ সচিন তেন্ডুলকর।
বৃহস্পতিবার টুইটারে বিরাটকে শুভেচ্ছা জানিয়ে সচিন লেখেন, “আমি একেবারেই অবাক হইনি। তুমি এটার যোগ্য। অসংখ্য শুভেচ্ছা রইল তোমার জন্য।”

