একাত্তর বাংলাঃ চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রশ্ন ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় সেটাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সকল নির্দেশ পালনে কাজ করবে শিক্ষামন্ত্রণালয়।
পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবারের এসএসসি এবং সমমান পরীক্ষা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রথম থেকেই একের পর এক প্রায় প্রতিটি পরীক্ষায় ফাঁস হতে থাকে প্রশ্নপত্র।
এমনই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের চার আইনজীবীর জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নজরে আনেন বিচারপতি যোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ।
প্রাথমিক শুনানি শেষে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন উচ্চ আদালত। আদালত প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান রিটকারী আইনজীবী।
প্রশ্ন ফাঁসের এ ঘটনাকে মহামারির সাথে তুলনা করেন উচ্চ আদালত।
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রশ্ন ফাঁস রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় সেটাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সকালে জনস্বার্থে করা চার আইনজীবীর রিটের প্রেক্ষিতে আদালত আদেশে প্রশ্ন ফাঁসকে মহামারির সাথে তুলনা করে বলেন, এটা ঠেকানো না গেলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। রিটে শিক্ষামন্ত্রণালয়ের সচিবসহ ৮ সচিব, সব ক’টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ২০জনকে বিবাদি করা হয়েছে।

