একাত্তর বাংলাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে ফিরে গেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে যান মহিলা দলের নেতা-কর্মীরা। এ সময় কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার অনুমতি চাওয়া হয়। পরে অনুমতি না পেয়ে ঘণ্টা খানেক কারাগারের সামনে অবস্থান নিয়ে চলে যান নারী নেত্রীরা।
এদিকে, বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ্ মিয়া ওকালতনামায় স্বাক্ষর আনতে কারাগারে যান। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন আদালত।
এরপর থেকে বেগম খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে কারাবাস করছেন।

