একাত্তর বাংলাঃ ঈশ্বরগঞ্জের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগ থাকার ফলে তাকে অপসারণ দাবী করেছে স্থানীয় লোকজন।
সম্প্রতি তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে বলে দাবী করা হয়েছে।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাধীন মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এর দুর্নীতি অর্থ আত্মসাৎ, নিয়োগ-কোচিং বাণিজ্য উন্নয়নের নাম দিয়ে লাখ লাখ টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “প্রভিধানকে” তোয়াক্কা না করে বিধি বর্হিভূত ভাবে প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার্থীদের লেখাপড়ার মান অবনতি তার পছন্দের শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানে প্রাইভেট কোচিং বাণিজ্য করেন বলে জানাগেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন প্রকল্পের অর্থ নামে মাত্র বিল ভাউচার দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। তার পছন্দের লোকদের দ্বারা বিগত বছরে কমিটি গঠন সহ বিভিন্ন স্তরে অনিয়ম করেছেন বলে অভিযোগ।
প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন মধুপুর বাজারে মার্কেট ভাড়া প্রায় ত্রিশটি দোকানের জামানত-মাসিক ভাড়া আদায় অনিয়ম রয়েছে।
বিদ্যালয়ের কোয়াটার নিজ বাড়ির মত ব্যবহার করছে। যা কোয়াটারের ভাড়া নিজেই আত্মসাৎ করেন। বিদ্যালয়ের জায়গায় (মোবাইল নেটওয়ার্ক টাওয়ার) স্থাপনের ভাড়ার টাকা নিজে ভোগ করেন বিভিন্ন কলা কৌশলে।
বিদ্যালয়ে সি সি ক্যামেরা স্থাপনের নামে বিভিন্ন ভাউচারে আত্মসাৎ করেন। জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত গত অর্থ বছরে বাউন্ডারীর নাম দিয়ে লাখ লাখ টাকা লুটপাট করা তার নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে।
এসব বিষয়ে প্রধান শিক্ষকের নিকট একাধিক অভিভাবকরা মৌখিক ভাবে তার কাছে অবহিত করা হলে তিনি এসবের কোনো ধার ধারে না।
এমতাবস্থায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর লেখাপড়ার মান উন্নতির লক্ষে তাকে অপসারণ করা একান্ত প্রয়োজন বলে এলাকাবাসী দাবী করেন।

