সুমন ভৌমিকঃ ময়মনসিংহে ডিবি’র পৃথক অভিযানে অটোবাইক চোর গ্রেফতার। এ সময় ১টি অটোবাইক ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হয় ৩ জন অপরাধী।
ময়মনসিংহে ডিবির সফল অভিযানে অটোবাইক চোর গ্রেফতার হয়েছে । গতকাল ১৮ ইং তারিখে নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় বিশেষ অভিযানে আটক করা হয় অটোবাইক চোর মোঃ হান্নান মিয়া (৩৫)। আটক অটোবাইক চোরের বাড়ী নগরীর প্রানকেন্দ্র মাসকান্দা এলাকায় । সে মৃত-আঃ মান্নান ও জামিলা খাতুন এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযানে এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জ থানাধীন ভাটিচর নওপাড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া (২০) কে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া নান্দাইল এলাকার চরশ্রীরামপুর নিবাসী মোঃ গিয়াস উদ্দিন এর সন্তান।
এছাড়া অপর এক অভিযানে এসআই আনোয়ার হোসেন কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন চরপাড়া মোমেনশাজী জামিয়া মাদ্রাসার সামনে হতে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ এম এ নোমান (৩২) কে আটক করা হয়। সে দিঘারকান্দা মধ্যপাড়ার মৃত নুরুল ইসলাম এর ছেলে।
আটককৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এ সকল অভিযান অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর নির্দেশে ক্রমে পরিচালিত হয় বলে ডিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

