‘প্রধানমন্ত্রী কে অনুরোধ করলেন অনন্ত জলিল’

Date:

একাত্তর বাংলাঃ রাসায়নিক গুদামের কারণে পুরান ঢাকায় বারবার দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারাতে হয় সাধারণ মানুষের। সর্বশেষ বুধবার রাতের ভয়াবহ ঘটনায় ৬৭ জনের প্রাণহানি হয়েছে। বিষয়টি নিয়ে মর্মাহত হয়েছে দেশ-বিদেশের সচেতন মানুষ।

এমন ঘটনা যেন আর না ঘটে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিতে অনুরোধ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ অনুরোধ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বন্ধুগণ, আসসালামুআলাইকুম। আজ আমার মতো আপনারাও হয়তো শোকাহত। ভাষা শহীদের হারানোর দিনে দুটি শোকে আজ আমি অশ্রুসিক্ত। গতকাল রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের জন্য আমি মনের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি, এবং আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ্ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

একই কারণে এর পূর্বে নিমতলীতেও অসংখ্য প্রাণ দিতে হয়েছিল, আজও সেই একই কারণে আমরা তার চেয়ে ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখীন হলাম। আবাসিক স্থানে বিপদজনক কেমিক্যালের গোডাউন আমাদের অংসখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। তবু ও আমরা এতটুকু ও সতর্ক হচ্ছি না।

তাই আমি সাধারণ জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তিনি যেন ঢাকাবাসীদের নিরাপত্তার জন্য এ সমস্ত বিপদজনক পদার্থ, বস্তুর গোডাউন ও দোকান নিরাপদ স্থানে স্থানান্তর করার সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত নির্দেশ প্রদান করেন।

পুরান ঢাকার আর একটি নিষ্পাপ প্রাণ যেন কোনো দুর্ঘটনায় মারা না যায়, এই কামনা করছি। খোদা হাফেজ। – অনন্ত জলিল।’

প্রসঙ্গত, বুধবার রাতে রাজধানীর চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে লাগা আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়েছে ৬৭টি তাজা প্রাণ। এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন।

এছাড়া অগ্নিদগ্ধ ও আহত অন্তত ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ৯ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান