একাত্তর বাংলাঃ আজ ১লা মার্চ-২০১৯ খ্রি. পুলিশ লাইন ময়মনসিংহে কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯” উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ জনাব নিবাস চন্দ্র মাঝি (বিপিএম)।
পুলিশ সুপার ময়মনসিংহ জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ ।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা হেডকোয়ার্টার্সে অবস্থিত র্যাব, পিবিআই, সিআইডি, শিল্প পুলিশ, এপিবিএন সহ পুলিশের বিভিন্ন ইউনিট নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

