কিশোরগঞ্জ প্রতিনিধি: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে ৮ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ৩ জন ভাইস চেয়ারম্যান (মহিলা)।
ঋণ খেলাপী, হলফনামায় স্বাক্ষর না থাকা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট না দেওয়া ও ২৫০ জন ভোটারের স্বাক্ষরে সমস্যা ও টিআইএন না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে করিমগঞ্জে মোঃ সাইদুর রহমান ভূঞা (স্বতন্ত্র), মোঃ সোহাগ মিয়া (স্বতন্ত্র), ভৈরবে মোঃ নাজির উদ্দিন (স্বতন্ত্র), বাজিতপুরে মোঃ আমিনুল ইসলাম (জাতীয় পার্টি), মোবারক হোসেন ভূঁইয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), কুলিয়ারচরে আঃ ছাত্তার (স্বতন্ত্র), সৈয়দ হাসান সারোয়ার মহসিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ও অষ্টগ্রামে মনিরুজ্জামান ভূঞা (আওয়ামী লীগ বিদ্রোহী)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হোসেনপুরের মোঃ মোবারিছ মিয়া, কটিয়াদীর মোবারক হোসেন রেনু, মোঃ আবুল কালাম, করিমগঞ্জের মোঃ আবদুল মান্নান, পাকুন্দিয়ার মোঃ মহিবুল্লাহ আল মাহদী, বাজিতপুরের নাদিম হাসান।
ভাইস চেয়ারম্যান (মহিলা) তাড়াইলের মোছাঃ হেপী আক্তার, কুলিয়ারচরে নমিতা বর্মন ও আকলিমা বেগম।

