একাত্তর বাংলাঃ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে অজ্ঞাতরোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনার কারণ উদঘাটনে আজ আবারো নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর-এর দুটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ৫ সদস্যের প্রতিনিধি দল লাহিড়ি বাজার এলাকায় মৃত তাহের আলীর ভাড়া বাসায় যায়। এসময় প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা।
রাজশাহী থেকে আসা আরো ৫ সদস্য বালিয়াডাঙ্গীর মরিচপাড়া, নয়াপাড়াসহ বিভিন্ন গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন। সংগ্রহ করেন বিভিন্ন আলামত।
এদিকে, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হওয়া চারজন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে চিকিৎসকরা।

