পিতামাতা স্বর্গীয় দান
মোঃ সেলিম হোসেন
মহান রবের স্বর্গীয় দান
পিতামাতা ভাই,
তাদের মতো অমূল্য ধন
আরতো কিছু নাই।
মহান রবের দয়ার গুণটি
তাদের মঝে রয়,
সন্তানের সুখ চিন্তা করে
জীবন করে ক্ষয়।
দু’হাত ভরে সারাজীবন
করে কেবল দান,
শেষ নিঃশ্বাসের সময় যাবত
রাখে আপন মান।
এমন দয়াল পিতামাতা
আছে ধরার যার,
তাদের সেবা করে সবাই
জীবন করো পাড়।
তাদের সেবা করলে ধরায়
স্রষ্টা খুশি হয়,
সেবক সন্তান দো-জাহানে
সর্ব সুখে রয়।

