আবির হোসেন সজল, লালমনিরহাট:
(শনিবার ২৭ জানুয়ারি) করলা সবজি ভর্তি বস্তায় কৌশলে গাঁজা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ০৩ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার ১
পুলিশ সূত্রে জানা যায় : পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া গ্রাম তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে একটি বাসে তল্লাশী করে এই মাদক উদ্ধার করেন লালমনিরহাট সদর থানা পুলিশ।
ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন ২৪ বিশ্ববিদ্যালয়ে
আসামিরা হলেন : ১। মোঃ আবুল কালাম (২৪), পিতা-মোঃ মোজাম্মেল হক, গ্রাম -চর গোরক মন্ডল, ২নং ওয়ার্ড , থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম।
বর্ণিত মাদক ব্যবসায়ী করলা (সবজি) ভর্তি একটি চটের বস্তার ভিতরে উক্ত মাদকদ্রব্য গাঁজা গুলো কৌশলে বহন করিয়া নিয়া যাইতেছিল।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৫৪, তাং- ২৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) রুজু করতঃ বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

